এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের দুর্গম চিৎমরম আগা পাড়া বেতথং এলাকায় ইটবোঝাই একটি ট্রাক উল্টে ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার কোদলা থেকে ইটবোঝাই করে চিৎমরম যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন চাকুয়াপাড়া এলাকার হ্লা চিং মারমা (৫৫), কলাবুনিয়া পাড়া এলাকার সাংথুইপ্রু মারমা (৬৩) এবং তার ছেলে ক্য চিং উ মারমা (১৭)। এদিকে, দুর্ঘটনার পর ট্রাকের চালক মোঃ মুহিবুল্যাহ পলাতক রয়েছেন বলে জানা গেছে।
চিৎমরম মটরসাইকেল সমিতির সাধারণ সম্পাদক চিংসাপ্রু মারমা জানান, “ইটবোঝাই ট্রাকটি রাঙ্গুনিয়া কোদলা থেকে চিৎমরম বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় চাকুয়া পাড়া থেকে তিনজন যাত্রী ট্রাকে ওঠেন। ট্রাকটি চিৎমরম আগা পাড়া বেতথং এলাকায় পৌঁছালে এটি দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাপ্তাই খ্রীষ্টিয়ান হাসপাতালে পাঠান।”
এদিকে, ইটবোঝাই ট্রাকের মালিক মোঃ জাহাঙ্গীর আলম জানান, “কোদলা থেকে চিৎমরম যাওয়ার পথে ওই তিনজন যাত্রী জোর করে ট্রাকে উঠে পড়েন। তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোনো যানবাহন না পেয়ে ট্রাকে ওঠেন। অর্ধেক পথ পাড়ি দেওয়ার পর দুর্ঘটনাটি ঘটে।”
উপজেলা খ্রীষ্টিয়ান হাসপাতালের একজন কর্মকর্তা জানান, “চিৎমরমের দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।”
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।