এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযানে ১১৮ কেজি গাঁজা ও ২০ বোতল ভারতীয় স্কপ সিরাপসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) বিকেল ও মঙ্গলবার (২৪ জুন) সকাল—এই দুই সময়ের অভিযানে কায়েমপুর ও সাগরতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার দেবিদ্বার পৌর এলাকার সুমন (২৮), কসবার সাগরতলা গ্রামের বাবুল মিয়া (৪৫), তার স্ত্রী লুৎফা বেগম (৩৪) এবং গৌরাঙ্গলা গ্রামের মনির হোসেন ওরফে রাসেল (২৩)।
কসবা থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কায়েমপুর পূর্বপাড়া এলাকা থেকে একটি মাইক্রোবাসযোগে ১১৬ কেজি গাঁজা পাচারের সময় সুমনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে সোমবার বিকেলে বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রামে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় স্কপ সিরাপ ও ২ কেজি গাঁজাসহ বাবুল মিয়া, তার স্ত্রী ও মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মোট ১১৮ কেজি গাঁজা ও ২০ বোতল স্কপ সিরাপসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।