এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে নুরুল ইসলাম (৭২) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার নিয়ে এলাকায় ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা নিয়ে জনমনে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়দের একাংশ।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ জুন) গভীর রাতে উপজেলার নবাবেরতাম্বু গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চার ছেলে ও দুই মেয়েকে আটক করেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে নুরুল ইসলাম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ১টার দিকে পরিবারের সদস্যরা তার ঘরে গিয়ে তাকে নিথর অবস্থায় দেখতে পান। এসময় তার গলায় দড়ি পেঁচানো এবং দড়ির অপর প্রান্ত ঘরের জানালার সঙ্গে বাঁধা ছিল। এই অস্বাভাবিক দৃশ্য দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ঘটনাটি দ্রুতই রহস্যের জন্ম দেয়।
এদিকে, এই মৃত্যুকে ঘিরে সন্দেহের তীর পরিবারের দিকেই যাচ্ছে। একাধিক স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, বেশ কিছুদিন ধরে নিহত নুরুল ইসলামের সঙ্গে তার বড় ছেলে আব্দুল আজিজ বাবুসহ অন্য ছেলেদের পারিবারিক ও বিষয়-সম্পত্তি নিয়ে তীব্র দ্বন্দ্ব চলে আসছিল। এই বিরোধের জেরেই এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ধারণা করছেন। তাদের মতে, ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর জন্য পরিকল্পিতভাবে লাশ ঝুলিয়ে রাখা হতে পারে।
খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চার ছেলে ও দুই মেয়েকে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘ঘটনাটি বেশ রহস্যজনক। আমরা এর মোটিভ উদঘাটনে তৎপর রয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সন্তানদের থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিতভাবে বলা যাবে। আমরা সব দিক খতিয়ে দেখছি।’
এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চাপা উত্তেজনা বিরাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পরই এই রহস্যজনক মৃত্যুর জট খুলবে বলে আশা করছে পুলিশ ও এলাকাবাসী।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।