তারেক রহমানের নেতৃত্বে সফল হয়েছিল জুলাই-আগস্ট আন্দোলন: মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
৪ জুলাই, ২০২৫ ৮:০৮ পিএম
শেয়ার করুন:
তারেক রহমানের নেতৃত্বে সফল হয়েছিল জুলাই-আগস্ট আন্দোলন: মীর সরফত আলী সপু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং দলের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলন সফল হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

শুক্রবার (৪ জুলাই) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, "জুলাই-আগস্টে কোমলমতি শিশুদের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বৈরাচারের পতন ঘটেছিল। আজ দেশে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, কিন্তু সেই পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে একটি অপশক্তি আবারও সক্রিয় হয়েছে।"

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এনেস্থেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০০ রোগী বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহিদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।