এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে অব্যাহতি পাওয়ার চার দিন পর বিস্ফোরক অভিযোগ তুললেন জেরার্ড জোনস। বাংলাদেশে দায়িত্ব পালনকালে তাঁকে ‘মেরে ফেলার হুমকি’ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন এই ব্রিটিশ কোচ।
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে টানা হারের পর সিরিয়ার বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ। এই বিপর্যয়ের পরদিনই (৪ সেপ্টেম্বর) জোনসের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
চুক্তি বাতিলের পর নীরবতা ভেঙে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ বার্তায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন জোনস। তিনি লেখেন, “ফুটবলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হওয়াটা স্বাভাবিক ও যৌক্তিক। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত গোপনীয় তথ্য ফাঁস এবং মেরে ফেলার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি অত্যন্ত কুরুচিপূর্ণ কিছু বার্তা পেয়েছি, আমার ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে এবং হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ভুলে গেলে চলবে না, দিনশেষে আমিও একজন স্বামী, একজন বাবা এবং কারও সন্তান।”
বিজ্ঞপ্তিতে বাফুফে বরখাস্তের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাঠের ব্যর্থতার পাশাপাশি সহকারী কোচের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাই তাঁর বিদায় ত্বরান্বিত করেছে। গত ১৯ আগস্ট টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমানের সঙ্গে কথা–কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন জোনস। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন করে হোটেলে পুলিশ ডেকেছিলেন।
তবে বাংলাদেশে কাটানো সময়টাকে কেবল মাঠের হারের পাল্লা দিয়ে মাপতে নারাজ জোনস। নিজের পরিকল্পনা তুলে ধরে তিনি লেখেন, “বাংলাদেশে আমি শুধু একটি দলের তাৎক্ষণিক ফল বয়ে আনতে যাইনি। যুব ফুটবলের উন্নয়ন, নতুন কোচ তৈরি, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ এবং প্রবাসী খেলোয়াড়দের যুক্ত করার মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছিল আমার। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় পাইনি।”
মাঠের পারফরম্যান্স নিয়ে তিনি আরও উল্লেখ করেন, অনুশীলনে দল যে ছকে প্রস্তুতি নিয়েছিল, ম্যাচের মাঠে সেটির ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
বাংলাদেশের ফুটবলের সার্বিক কাঠামো পরিবর্তনের তাগিদ দিয়ে জোনস বলেন, “এশিয়ার শক্তিশালী দেশগুলোর সঙ্গে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে খেলোয়াড় বাছাই প্রক্রিয়া, আধুনিক অবকাঠামো, ফুটবল সংস্কৃতি এবং উচ্চমানের খেলোয়াড় তৈরির ক্ষেত্রে বাংলাদেশকে আমূল পরিবর্তন আনতে হবে।”
জুন ১৭, ২০২৬
জুলাই ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।