এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ০১ জুলাই বুধবার আনুমানিক ০৪৩৫ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ভারতীয় *সিগারেট-৮৮০ প্যাকেট, আইভি ক্যানুলা- ৫,০০০ পিস, উন্নতমানের শাড়ি-১০৫ পিস এবং কসমেটিকস্ সামগ্রী-৩১৮ পিস* আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামাল এর আনুমানিক *সিজার মূল্য- একচল্লিশ লক্ষ বিশ হাজার একশত) টাকা। আটককৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|
উল্লেখ্য সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।