এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ নারী ক্রিকেট দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরের সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পূর্বনির্ধারিত সূচি থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করা হয়েছে। তবে টি-টোয়েন্টি সিরিজ বাতিল হলেও আগের পরিকল্পনা অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে।
আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে পরিবর্তনের কারণেই মূলত নিজেদের ঘরোয়া আন্তর্জাতিক সূচি নতুন করে সাজাতে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসরটি ২০২৭ সালের জুন-জুলাই থেকে এগিয়ে একই বছরের ফেব্রুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই পরিবর্তনের সঙ্গে সমন্বয় করতেই অস্ট্রেলিয়ার নারী দলের আন্তর্জাতিক সূচিতে এই সংশোধন আনা হলো।
টাইগ্রেসদের সফরের নতুন সূচি
আগের সূচি অনুযায়ী, বাংলাদেশ নারী দলের আগামী ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল।
সংশোধিত সূচি অনুযায়ী, সফরটি কেবল ওয়ানডে সিরিজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আগামী ৯, ১১ ও ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে দিবা-রাত্রির।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের নতুন রূপরেখা
বাংলাদেশের বিপক্ষে যে সময়ে টি-টোয়েন্টি সিরিজটি হওয়ার কথা ছিল, সেই ফাঁকা স্লটে এখন খেলবে নিউজিল্যান্ড নারী দল। আগামী ১৮, ২০ ও ২২ অক্টোবর সিডনির নর্থ সিডনি ওভালে তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফরটিও সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে। পূর্বে এই সফরটি ২০২৭ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে একযোগে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি সিরিজটি এগিয়ে এনে চলতি বছরের অক্টোবরে আয়োজন করা হচ্ছে। আর ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ২০২৭ সালের মার্চে।
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে শ্রীলঙ্কা থেকে ফিরে দলগুলো যাতে পর্যাপ্ত বিশ্রামের ও প্রস্তুতির সুযোগ পায়, সেজন্য ওয়ানডে সিরিজের সময় কিছুটা পিছিয়ে ৬, ৮ ও ১০ মার্চ নির্ধারণ করা হয়েছে। সিরিজের শেষ দুটি ম্যাচ অ্যাডিলেড থেকে সরিয়ে মেলবোর্নের জাংশন ওভালে নেওয়া হয়েছে। বিশেষ করে ৮ মার্চের দিবা-রাত্রির ম্যাচটিকে ঘিরে বেশ উত্তেজনা রয়েছে, কারণ জাংশন ওভালে ফ্লাডলাইট স্থাপনের পর এটিই হতে যাচ্ছে প্রথম দিবা-রাত্রির আন্তর্জাতিক ম্যাচ। কাকতালীয়ভাবে ওই দিনটি আন্তর্জাতিক নারী দিবস এবং মেলবোর্নে সরকারি ছুটিও থাকবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান পিটার রোচ এ বিষয়ে বলেন, "আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন সময়সূচি ঘোষণার পর দল ও সমর্থকদের সুবিধার কথা বিবেচনা করে এই সংশোধিত সূচি তৈরি করা হয়েছে।" এই সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং নিউজিল্যান্ড ক্রিকেটকে (এনজেডসি) ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
সংশোধিত ও চূড়ান্ত ক্রীড়াসূচি
বাংলাদেশ নারী দল বনাম অস্ট্রেলিয়া নারী দল (ওয়ানডে সিরিজ):
৯ অক্টোবর: ১ম ওয়ানডে (অ্যালান বোর্ডার ফিল্ড, দিবা-রাত্রি)
১১ অক্টোবর: ২য় ওয়ানডে (অ্যালান বোর্ডার ফিল্ড, দিবা-রাত্রি)
১৪ অক্টোবর: ৩য় ওয়ানডে (অ্যালান বোর্ডার ফিল্ড, দিবা-রাত্রি)
নিউজিল্যান্ড নারী দল বনাম অস্ট্রেলিয়া নারী দল (টি-টোয়েন্টি সিরিজ):
১৮ অক্টোবর: ১ম টি-টোয়েন্টি (নর্থ সিডনি ওভাল)
২০ অক্টোবর: ২য় টি-টোয়েন্টি (নর্থ সিডনি ওভাল)
২২ অক্টোবর: ৩য় টি-টোয়েন্টি (নর্থ সিডনি ওভাল)
নিউজিল্যান্ড নারী দল বনাম অস্ট্রেলিয়া নারী দল (ওয়ানডে সিরিজ):
৬ মার্চ (২০২৭): ১ম ওয়ানডে (মানুকা ওভাল, দিবা-রাত্রি)
৮ মার্চ (২০২৭): ২য় ওয়ানডে (জাংশন ওভাল, দিবা-রাত্রি)
১০ মার্চ (২০২৭): ৩য় ওয়ানডে (জাংশন ওভাল, সকাল ১০টা ৫ মিনিট)
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ১১ জুন, ২০২৬
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১১ জুন, ২০২৬
ফরিদপুর | ১১ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।