এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“নদী বাঁচাও, প্রকৃতি বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফরিদপুরে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘বিজ্ঞান আন্দোলন মঞ্চ’ ফরিদপুর জেলা শাখা।
শুক্রবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের ফরিদপুর জেলা শাখার সভাপতি অনুপম নন্দীর সভাপতিত্বে এবং কৌশিক অধিকারীর সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম নেতৃত্ব বিপ্লব রায়, মিফতি ইসলাম, নূর মোহাম্মদ ও মনতোষ বাইনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বর্তমান পরিবেশ বিপর্যয়ের নানাবিধ দিক তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নদী দখল ও দূষণ প্রতিরোধে সর্বস্তরের জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। নদী ও প্রকৃতি সুরক্ষায় ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা আরও সতর্ক করে বলেন, দেশের নদ-নদী, খাল-বিল ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা না গেলে ভবিষ্যৎ প্রজন্মকে এক ভয়াবহ পরিবেশগত সংকটের মুখোমুখি হতে হবে। তাই পরিবেশ সংরক্ষণে বৈজ্ঞানিক ও যুক্তিনির্ভর পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই।
এ সময় পরিবেশের সুরক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ, ক্ষতিকর পলিথিনের ব্যবহার বর্জন এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার সর্বস্তরে নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচি শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবান্ধব জীবনযাপন ও প্রকৃতি রক্ষার এই সামাজিক আন্দোলনে সর্বস্তরের মানুষকে শামিল হওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।