এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উপলক্ষে বান্দরবান রিজিয়নের অধীনস্থ সুংসুং পাড়া আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রীতিভোজ ও মতবিনিময় অনুষ্ঠান। শান্তি, সম্প্রীতি ও পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ধারাবাহিকভাবে এগিয়ে নিতে সেনাবাহিনী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
পাহাড়ি দুর্গম এলাকা হয়েও সদর দপ্তর, ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক দিকনির্দেশনা এবং ৬৯ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে বান্দরবান রিজিয়ন দীর্ঘদিন ধরে নিরাপত্তা, শান্তি প্রতিষ্ঠা ও স্থানীয় জনপদের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করে আসছে। বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসব স্থানীয় জনগণের অংশগ্রহণে উদযাপন করাও এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য।
অনুষ্ঠানে সুংসুং পাড়া সাবজোনের আওতাধীন বিভিন্ন পাড়ার কারবারি, স্থানীয় ধর্মযাজক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মেসবাহ উদ্দিন এবং ক্যাম্পের সেনা সদস্যরা অতিথিদের আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। “দ্য ম্যাজেস্টিক টাইগার্স”-এর সার্বিক তত্ত্বাবধানে সুংসুং পাড়া আর্মি ক্যাম্প কমান্ডার উপস্থিত কারবারি ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এ সময় সুংসুং পাড়া কারবারি হামলাই বম বলেন,
“বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব ও শ্রদ্ধার প্রতীক। আমাদের এলাকায় বহু উন্নয়ন কর্মকাণ্ড সেনাবাহিনীর প্রত্যক্ষ অবদানেই সম্ভব হয়েছে। আগে জনশূন্য থাকা অনেক পাড়া আজ নিরাপদে বসবাসের উপযোগী হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে একসাথে এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উদযাপন করতে পারা আমাদের জন্য গর্বের।”
অনুষ্ঠানের শেষাংশে সাবজোন কমান্ডার সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি শিশু-কিশোরদের বিদ্যালয়ে নিয়মিত পাঠদান নিশ্চিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
শেষে ক্যাম্প কমান্ডার উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানিয়ে পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তি ও উন্নতির জন্য সবার একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।