এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে সমাবেশ করেছে বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী।
শনিবার বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী ও ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন একই মঞ্চে এসে মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবী জানান।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে ওই তিন মনোনয়ন প্রত্যাশী নেতার অনুসারী হাজার হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রীনগর স্টেডিয়ামে এসে সমাবেশে এসে প্রায় ২০হাজার নেতাকর্মী জড়ো হয়।
সমাবেশ শেষে দুপুর ১ টার দিকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়ী এলাকায় এসে অবস্থান নেয়। এ সময় কিছু সংখ্যক নেতাকর্মী এক্সপ্রেসওয়ে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর অনুরোধে এক্সপ্রেসওয়ের ছেড়ে দিয়ে পাশে অবস্থান নেয় তারা।
বিক্ষোব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, দলের দূর সময় যারা রাজপথে ছিলেন, হামলা-মামলার স্বীকার হয়েছেন এবং দলের নেতাকর্মীদের বিপদে আপদে পাশে ছিলেন এমন নেতারা মুন্সিগঞ্জ-১ আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এ কারণে ওই মনোনয়ন পুনর্বিবেচনার দাবী জানান তারা।
বিএনপির কেন্দ্রীয় কমিটি মুন্সিগঞ্জ-১ আসনের মনোনয়নের বিষয়ে পুনরায় বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আলহাজ্ব মমিন আলী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।