এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণে সাত দিন খোলা থাকার পর কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮টায় বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান।
তিনি জানান, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার নিচে নেমে আসায় এবং রাঙ্গামাটির প্লাবিত নিম্নাঞ্চলের পানি কমে যাওয়ায় জলকপাটগুলো বন্ধ করা হয়েছে। এর আগে সোমবার (১১ আগস্ট) পানি কমে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসককে অবহিত করা হয়। নির্দেশনা অনুযায়ী আজ সকালেই কপাটগুলো বন্ধ করা হয়। বর্তমানে বাঁধে পানি মজুদের পরিমাণ ১০৭.৩৪ এমএসএল (মিনস সি লেভেল)।
প্রসঙ্গত, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে ৫ আগস্ট মধ্যরাতে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়। পরে পানি বৃদ্ধির কারণে ধাপে ধাপে কপাটের উচ্চতা সাড়ে তিন ফুট পর্যন্ত খোলা হয়েছিল।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ৫ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।