এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর পত্নীতলায় পমি রাণী সরকার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবার বাড়ির লোকজনের অভিযোগ স্বামীর বাড়ির লোকদের নির্যাতনেই মৃত্যু হয়েছে পমি রানীর।
মঙ্গলবার দুপুরে মরদেহ হেফাজতে নেয় পুলিশ। পমি রাণী সরকার জেলার পত্নীতলা উপজেলার চকগোবিন্দ ডাঙ্গাপাড়া গ্রামের শ্রী স্বপন সরকারের স্ত্রী। তার ঘরে ১০ বছর বয়সী এক ছেলে সন্তান আছে। নিহত পমি রানীর জন্ম নওগাঁর আত্রাই উপজেলার তিলাবুদুড়ী গ্রামে। তার বাবার নাম শ্রী পদ সাহা।
নিহত পমি রানীর বাবা শ্রী পদ সাহা ও চাচাতো ভাই শ্রী সমিরন অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই নানান কারণে পমির ওপর নির্যাতন করত তার স্বামী ও পরিবারের লোকজন।
এসব বিষয় নিয়ে বেশ কয়েকবার পারিবারিক দরবারও হয়েছে। কিন্তু স্বামীর পরিবারের চাহিদা মিটাতে না পারায় নির্যাতন চলতেই থাকে। মাঝেমধ্যেই ফোনে এসব বিষয়ে বাবা ভাইদের জানাতেন তিনি। তাদের ধারণা স্বামী ও তার পরিবারের লোকজনই তাকে হত্যা করে নাটক সাজানোর চেষ্টা করছে।
স্বামীর পরিবারের বরাত দিয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) সেলিম রেজা জানান,সকাল ১০ টার দিকে হঠাৎ গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে পমি। অসুস্থ অবস্থায় প্রথমে তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। এরপর চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেলে নেওয়া হচ্ছিল। পথেই মহাদেবপুর উপজেলার চক এনায়েত এলাকায় তার মৃত্যু হয়। এরপর তারাই পুলিশকে খবর দিলে মৃতদেহ হেফাজতে নেয় পুলিশ। এরইমধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এপ্রিল ২৭, ২০২৫
অক্টোবর ৬, ২০২৪
মার্চ ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৪ জুন, ২০২৬
ফরিদপুর | ২৪ জুন, ২০২৬
নওগাঁ | ২৪ জুন, ২০২৬
বরিশাল | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।