এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাংবাদিক পরিচয়ে রাজশাহীতে দীর্ঘদিন ধরে জাল টাকা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ছিলেন শুকুর রানা ওরফে এমএস রানা। অবশেষে জনতার হাতে ধরা পড়েছেন তিনি। শনিবার (২৮ জুন) দিবাগত রাত ১১টার দিকে রাজশাহী নগরীর মতিহার থানাধীন তালাইমারী মোড়ে চান্দু মিয়ার চায়ের দোকানে জাল টাকা দিয়ে চা বিল পরিশোধের চেষ্টাকালে হাতেনাতে ধরা পড়েন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
চা বিক্রেতা জানান, রানা আগেও দোকানে জাল টাকা ব্যবহার করেছেন। ফলে সন্দেহবশত তিনি সতর্ক ছিলেন। ওই রাতে চা পান শেষে বিল পরিশোধে রানা একটি এক হাজার টাকার নোট দিলে দোকানদার সেটি পরীক্ষা করে জাল বুঝতে পারেন। পরে স্থানীয়রা তার পকেটে তল্লাশি চালিয়ে ১০০০ টাকার ২টি, ৫০০ টাকার ৩টি ও ২০০ টাকার ৩টি জাল নোটসহ মোট ৪১০০ টাকা জব্দ করেন। সঙ্গে সঙ্গে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।
আটকের সময় রানার কাছে থাকা একটি সাংবাদিক পরিচয়পত্র ও একটি আর ওয়ান ফাইভ মোটরসাইকেলও উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত পরিচয়পত্রের সূত্র ধরে সংশ্লিষ্ট অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “অনেক আগেই হয়তো নির্বাহী সম্পাদক কার্ডটি ইস্যু করেছিলেন। তবে গত ৫-৬ বছর ধরে রাজশাহীতে এমএস রানা নামে আমাদের কোনো সাংবাদিক নেই।” তিনি আরও বলেন, “সাংবাদিক পরিচয় দিয়ে যারা অপরাধ করেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।”
এ বিষয়ে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ফয়সাল হোসেন বলেন, “শুকুর রানা সাংবাদিক—এটা গতকালই প্রথম শুনলাম। তাকে কখনও সাংবাদিকতার কাজ করতে দেখিনি। তার ব্যাপারে প্রাথমিক তথ্য পেয়েই তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি। ভবিষ্যতে সে যেন রাজশাহীতে সাংবাদিক পরিচয় না দিতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হবে।”
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, “শুকুর রানাকে স্থানীয়রা আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তার কাছ থেকে জাল নোট, মোটরসাইকেল ও একটি সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, শুকুর রানা ওরফে এমএস রানা ওরফে রানা আহম্মেদ চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা হলেও বর্তমানে রাজশাহীর বনলতা আবাসিকে বসবাস করেন। তার বিরুদ্ধে ছাগল চুরি, নারী নির্যাতন, একাধিক বিয়ে করে স্ত্রীদের অর্থ আত্মসাৎ, দেহব্যবসার অভিযোগে গ্রেপ্তারসহ একাধিক ফৌজদারি মামলার তথ্য পাওয়া গেছে। এসব অপরাধের বিষয়ে আরও গভীর তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
অক্টোবর ২৫, ২০২৫
মার্চ ২১, ২০২৫
জুলাই ১৯, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ জুন, ২০২৬
বরিশাল | ৫ জুন, ২০২৬
ঢাকা | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।