এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বহিষ্কৃত যুবদল নেতা রফিকুল ইসলামের ছেলে মাসফিক বিন রফিক ওরফে আলভীর নেতৃত্বে এ চুরির ঘটনা ঘটে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২৩ জুন রাতে তালাবদ্ধ বিদ্যালয়ের মূল ফটকের তালা ভেঙে আলভী ও আরও ২-৩ সহযোগী মিলে অফিস কক্ষে প্রবেশ করে। এ সময় তারা ৩য় শ্রেণি ও প্রাক-প্রাথমিকের পাঠ্যবই, একটি ফুটবল, একটি ক্যারাম বোর্ডসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী চুরি করে নিয়ে যায়।
পরদিন বিদ্যালয় খোলার পর শিক্ষকরা চুরির বিষয়টি টের পান। পরে স্থানীয় একটি দোকানে চোরাই বই বিক্রির সময় ধরা পড়ে আলভী। দোকানদার বিষয়টি জানালে তাকে চিহ্নিত করা হয়। এরপর আলভীর স্বজনরা কিছু বই ফেরত দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী জানান, বহিষ্কৃত যুবদল নেতা রফিকুল ইসলাম এখনও রাজনৈতিক প্রভাব খাটিয়ে চলেছেন এবং তার ছেলে আলভীর অপকর্ম আড়াল করতে প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে চাপ দিচ্ছেন। তাদের অভিযোগ, আলভী স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিচ্ছে এবং সে দীর্ঘদিন ধরেই এলাকায় চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বলেন, “বিদ্যালয় বন্ধ থাকায় চুরি কখন হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। চোরেরা বই ও খেলাধুলার সামগ্রী নিয়ে গেছে। এসব উদ্ধারের চেষ্টা চলছে।”
সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নওশাদ মাহমুদ বলেন, “চুরির বিষয়টি শুনেছি। প্রধান শিক্ষককে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা সামাজিকভাবে সমাধানযোগ্য নয়।”
স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, কোনো প্রভাবের কাছে নতি না স্বীকার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।
নভেম্বর ১৪, ২০২৪
এপ্রিল ২৪, ২০২৪
সেপ্টেম্বর ৪, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
নওগাঁ | ৫ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।