এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“শ্রমিকরা সবসময় অবহেলিত থাকে। তাদের ন্যায্য পাওনা ও অধিকার আদায়ে আমি সর্বদা পাশে থাকব”— এমন ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা শ্রমিক উইং-এর প্রধান সমন্বয়ক এস এম জুনায়েদ জিতু।
রবিবার (২২ জুন) দুপুরে ফরিদপুরের মুন্সিবাজার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে এই প্রথম নিজ জেলা সফরে এসে তিনি এ বক্তব্য দেন।
জিতু বলেন, “জুলাই অভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ ছিল। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো সম্ভব হয়। নতুন বাংলাদেশের স্বপ্নে আমরা পথ চলছি।”
তিনি আরও জানান, “জেলায় জুলাই অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, আমি তাদের পরিবারের খোঁজ নেব এবং পাশে দাঁড়াব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত ভাই-বোনদের পাশেও দাঁড়ানোর চেষ্টা করব। এছাড়াও এনসিপিকে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সংগঠনভিত্তিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।”
এদিন সকালে ঢাকা থেকে সড়কপথে পদ্মা সেতু পেরিয়ে ফরিদপুরে প্রবেশ করেন এস এম জুনায়েদ জিতু। এ সময় এনসিপির ফরিদপুর জেলা শাখার নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও গাড়ি বহরের মাধ্যমে স্বাগত জানান।
পথিমধ্যে তিনি ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা, জোয়ারের মোড়, গেরদা ও মুন্সিবাজার এলাকায় মানুষের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির ফরিদপুর শাখার ১নং যুগ্ম সমন্বয়কারী এস এম জাহিদ ও সদস্য এস এম আকাশ।
ফেব্রু ৮, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।