এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। প্রস্তুতির অংশ হিসেবে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই দলে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তারা। এই ম্যাচে তানজিদ হাসান তামিমের দারুণ সেঞ্চুরি এবং লেগ স্পিনার রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে বিসিএল অলস্টারসকে ৪০ রানে হারিয়েছে বিসিবি একাদশ।
জাতীয় দলের আদলে গড়া বিসিবি একাদশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ, অন্যদিকে প্রতিপক্ষ বিসিএল অলস্টারসের অধিনায়ক ছিলেন আকবর আলী।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বিসিবি একাদশ। উদ্বোধনী জুটিতে সাইফ হাসান কিছুটা ধীরগতিতে (৪৭ বলে ২২ রান) খেললেও শুরু থেকেই স্বভাবসুলভ আক্রমণাত্মক মেজাজে ছিলেন তানজিদ তামিম। তিনি মাত্র ১০১ বলে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। এছাড়া মিডল অর্ডারে নেমে নাজমুল হোসেন শান্ত ৪৪ এবং সৌম্য সরকার ৪০ রানের কার্যকরী ইনিংস খেলেন।
২৯৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রিশাদ হোসেনের লেগ স্পিনের সামনে দিশেহারা হয়ে পড়ে বিসিএল অলস্টারস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে ৩৩.৫ ওভারে মাত্র ১৫৭ রানেই ৮ উইকেট খুঁইয়ে বসে তারা। তখন বিসিবি একাদশের বড় জয় কেবলই সময়ের ব্যাপার মনে হচ্ছিল। তবে নবম উইকেটে রিপন মণ্ডল ও আবদুল গাফফার সাকলাইন ৮০ রানের প্রতিরোধমূলক এক জুটি গড়ে দলের বড় হার এড়ান। সাকলাইন মাত্র ৪৮ বলে ৪৯ রানের একটি দারুণ ইনিংস খেলেন।
শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ২৫৫ রান তুলতে সক্ষম হয় বিসিএল অলস্টারস। বিসিবি একাদশের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। ১০ ওভারে মাত্র ৪০ রান খরচায় একাই তুলে নিয়েছেন ৫টি উইকেট। এছাড়া নাহিদ রানা দুটি এবং শরীফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেন।
উল্লেখ্য, আগামী ১১ মার্চ মিরপুরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে মাঠে গড়াবে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের জন্য এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ নয়ে থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এর বাইরে থাকা দলগুলোকে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে আসতে হবে। বর্তমানে ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান র্যাঙ্কিংয়ের ৪ নম্বরে অবস্থান করছে। অন্যদিকে, ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। তাই সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করার দৌড়ে এগিয়ে থাকতে এই সিরিজে ভালো করার কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।
এপ্রিল ১২, ২০২৬
আগস্ট ১৯, ২০২৬
মার্চ ৩০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।