এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ইমরান খান শাওন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার শাওন ঢেউখালী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সুফিয়া খাতুন ও মৃত দুদুমিয়া খানের একমাত্র ছেলে। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ও নগদ ৫০ টাকা উদ্ধার করা হয়।
অপর গ্রেপ্তাররা হলেন— ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের সাগর হাওলাদার (২৫), বাবুরচর কাচারীডাঙ্গী গ্রামের মনির হাওলাদার (৩৩) ও কৃষ্ণুপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের সোহেল রানা (৩৬)।
সদরপুর থানার ওসি শুকদেব রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে শাওন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।