এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর বাড়ির সামনের পুকুর থেকে জাহিদ বেপারী (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ভাষানচর ইউনিয়নের আদু বেপারী এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জাহিদ ওই এলাকার মতলেব বেপারীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত সোমবার সকালে জাহিদ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফেরেননি। খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
এ বিষয়ে সদরপুর থানার এসআই মোঃ মোতাহার আলি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ডিসেম্বর ১৯, ২০২৫
জানু ২৫, ২০২৬
জুলাই ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।