এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে পৃথক অভিযানে এক স্কুলশিক্ষক ও যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইবনে সিনা ওরফে ছনি সরকার (৩২) এবং মির্জাপুর গ্রামের বকুল হোসেন (৪২)। ছনি বান্দাইখাড়া গ্রামের এমদাদুল হক মাস্টারের ছেলে এবং বকুল মির্জাপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
আত্রাই থানা পুলিশ জানায়, থানায় দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে মঙ্গলবার দুপুরে বান্দাইখাড়া বাজার এলাকা থেকে ছনি সরকারকে গ্রেফতার করা হয়। এছাড়া, আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় রাতে মির্জাপুর গ্রাম থেকে বকুল হোসেনকে গ্রেফতার করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, "গ্রেফতারকৃতদের বুধবার সকালে নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।"
ডিসেম্বর ২২, ২০২৪
জানু ১৭, ২০২৬
সেপ্টেম্বর ২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।