এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রকেই" — এই আহ্বানে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে গণসমাবেশ। রবিবার (১৩ জুলাই) সকাল ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে গণকমিটি, মাগুরা জেলা শাখা।
সমাবেশে বক্তারা বলেন, "মব সন্ত্রাস, নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে জলাবদ্ধতা ও যানজট নিরসনে দ্রুত ও টেকসই পরিকল্পনা বাস্তবায়ন এবং মশা নিধনে কার্যকর উদ্যোগ নিতে হবে।"
গণকমিটির জেলা আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন গণকমিটির সদস্য কাজী জান্নাতুন নূর ও বাসারুল হায়দার বাচ্চু।
বক্তারা আরও বলেন, “জনগণের মৌলিক সমস্যা ও নিরাপত্তা নিয়ে রাষ্ট্রের উদাসীনতা চলতে পারে না। প্রতিটি মানুষের নিরাপত্তা, চলাচলের সুবিধা ও স্বাস্থ্য নিশ্চিত করতেই হবে। গণকমিটি এ দাবিতেই মাঠে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।