এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এনজিও ফেডারেশন (এফএনবি) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলার ব্র্যাক অফিসে এক আনুষ্ঠানিক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এতে তিন বছর মেয়াদে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে ব্র্যাক বালিয়াকান্দির রাশিদা বেগম সভাপতি, আশা বালিয়াকান্দির মোঃ সুলতান হোসেন ও সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা (সপ্রমূপ্র) পরিচালক মোঃ মোকাররম হোসেন সহ-সভাপতি, এ্যাসেডের নির্বাহী পরিচালক মুহাম্মাদ শাহজাহান সিদ্দিক সাধারণ সম্পাদক এবং ভিপিকেএর মোঃ আজিম খান কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হন।
কমিটি ঘোষণার সময় রাজবাড়ী জেলা এফএনবির সভাপতি মোঃ লুৎফর রহমান লাবু, সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম মিয়া, সহ-সভাপতি শাহিদা খাতুন, সমন্বয়ক প্রনব কুমার রায়সহ অন্যান্য সদস্য ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ কমিটি আগামী তিন বছর বালিয়াকান্দি উপজেলার এনজিও কার্যক্রম সমন্বয় ও তদারকিতে দায়িত্ব পালন করবে বলে জানান সংশ্লিষ্টরা।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পাবনা | ২৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ জুন, ২০২৬
বরিশাল | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।