এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে অনুষ্ঠিত হলো ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সদরপুর স্টেডিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সরকারের ঢাকা বিভাগীয় কমিশনার।
ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব ফজলুর রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ. ন. ম বজলুর রশীদ, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, এএসপি ভাঙ্গা সার্কেল মো. আসিফ ইকবাল এবং সদরপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
ফাইনাল খেলায় বাবুরচর উচ্চবিদ্যালয় ফুটবল একাদশের মুখোমুখি হয় বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া মাদ্রাসা ফুটবল একাদশ। টানটান উত্তেজনায় ভরা এ খেলায় শেষ বাঁশি বাজার পর বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফেব্রু ২৯, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
কক্সবাজার | ২০ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।