এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী, তারুন্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা নিয়ে হাজির হয়েছি। এই ৩১ দফায় নাজিরপুরের ভাগ্য বদলের স্বপ্ন আছে। এই ৩১ দফায় নাজিরপুরের মাটি ও মানুষের মুক্তির স্বপ্ন রয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার স্থানীয় কবিরাজবাড়ি বাজারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরন ও পথসভায় এসব কথা বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান।
এসময় তিনি আরও বলেন, এই ৩১ দফা বাস্তবায়ন হলে বদলে যাবে নাজিরপুর, পিরোজপুর, ইন্দুরকানী। আগামীদিনের সেই লড়াইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য ভোট ব্যালট বিপ্লবের মাধ্যমে তারেক রহমানকে এই আসন উপহার দিয়ে প পিরোজপুর - নাজিরপুর - জিয়া নগরের উন্নয়নের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিবো।
সাঈদ খান বলেন, এই নাজিরপুরকে উন্নয়নের দোহাই দিয়ে সব সময় জিম্মি করে রেখেছিলো ওই ফ্যাস্টিট শেখ হাসিনার দোসররা। গণঅভ্যুত্থানের পরবর্তী এই বাংলাদেশে আমরা আর কোন রক্ত চক্ষুকে ভয় করিনা। জুলাই গণঅভ্যুত্থানে আমরা রক্ত দিয়েছিলাম শান্তি বসবাস করবো সম্প্রতির নাজিরপুর গড়ব সেই প্রত্যাশায়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসন আমলে মানুষ ভয়ের সঙ্গে বসবাস করত। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আমাদের এই জনপদ হায়নামুক্ত হয়েছে। মানুষ শান্তিতে, আছে স্বস্তিতে আছে।
এসময় তিনি আরও বলেন, ১৯৭৬, ৭৭, ৭৮ সালে এই নাজিরপুরে শহীদ জিয়াউর রহমান উন্নয়নের বীজ বপন করেছিলেন। এই মাটিতে খাল কেটে সোনালী সম্ভাবনার স্বপ্ন বপন করেছিলেন। কিন্তু আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অসময়েই হারিয়েছি।
এসময় তিনি উপস্থিত সবাইকে উদ্দেশ্যে করে বলেন, আগামী দিনের লড়াই সংগ্রামে সকলে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো। মনে রাখবেন উন্নয়নের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে স্বপ্ন তারেক রহমানের আছে, সেই স্বপ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। যদি পরিবর্তন চান, ভাগ্য বদল চান আসুন ৩১ দফাকে হাতিয়ার করে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে উষার দুয়ারে আমরা সোনালী সম্ভবনাময় সূর্য উদিত করি।
নভেম্বর ১৪, ২০২৫
সেপ্টেম্বর ১৩, ২০২৫
জানু ৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।