এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চুরির অপবাদ দিয়ে শাহিন মিয়া (২২) নামের এক তরুণ ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহিন ওই গ্রামের মো. আক্তার মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে একটি ভাঙ্গারি দোকানের ফেরিওয়ালা হিসেবে কাজ করতেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই-তিন দিন আগে একই গ্রামের আরাফাত আলীর ভাতিজা মিলন মিয়ার ছেলের একটি রুপার চেইন হারিয়ে যায়। এই ঘটনায় তারা শাহিনকে সন্দেহ করে আসছিল। রবিবার দুপুরে শাহিন ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে নিজ গ্রামে ফিরলে, মধ্যপাড়া এলাকায় তাকে জোরপূর্বক আটকে ফেলেন অভিযুক্তরা।
নিহতের পিতা আক্তার মিয়ার অভিযোগ, চুরির অপবাদ দিয়ে আরাফাত আলী শাহিনকে নিজের ঘরে নিয়ে আটকে রাখেন। এরপর আরাফাত আলী, তার ভাতিজা মিলন, জুনায়েদ ও তৌহিদসহ কয়েকজন মিলে শাহিনকে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিবার রাতেই নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ বলেন, "খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও মূল কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।