এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: ২১৪০) ফরিদপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তৃতা প্রদান করেন খন্দকার আওয়াল হোসেন, শেখ নাজিম ও সামসুল হক সরদার প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষায় মে দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য মালিক-শ্রমিকের সম্মিলিত অংশগ্রহণ জরুরি—এই আহ্বানও জানান তারা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি ঝিলটুলি বিদ্যুৎ অফিসের সামনে থেকে শুরু হয়ে গোয়ালচামট বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে ইউনিয়নের নেতা-কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অক্টোবর ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।