এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় “নার্সদের যত্ন, অর্থনীতির শক্তি” শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১২ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নার্স আভা করাতী, মনিকা হালদার, মমতা মন্ডল, প্রিয়াংকা তালুকদার, বিথীকা হালদার, ইতি বৈরাগী, পূর্নিমা হালদার, রিংকু হালদার, আরতী মধু, মাধবী লতা রাজিব, সুন্ধা বৈদ্য, বিভা হালদার, শ্রাবন্তী মন্ডল, অঞ্জনা মন্ডল, সন্ধ্যা বিশ্বাস এবং তাহমিনা বেগম।
আলোচনা সভায় বক্তারা নার্সদের অবদান, সেবামূলক কাজ এবং স্বাস্থ্য খাতে নার্সদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নার্সরা শুধু সেবাই দেন না, বরং অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের যত্ন ও সেবা অর্থনীতিকে শক্তিশালী করে।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। জন্মবার্ষিকী উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে কেক কাটার আয়োজন করা হয়। এসময় হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আগস্ট ২৫, ২০২৬
জুন ১৭, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৪ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।