এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পান্না আক্তার (২৪) নামে এক পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার (১২ জানুয়ারি ২০২৬) রাতে সাভার মডেল থানাধীন রেডিও কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে রেডিও কলোনি এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ ওই নারীকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত পান্না আক্তার চট্টগ্রামের সীতাকুণ্ড থানার উত্তর নডালিয়া গ্রামের আবুল কাশেম ও ছেনোয়ারা বেগমের মেয়ে। পুলিশ তাকে একজন ‘পেশাদার মাদক কারবারি’ হিসেবে চিহ্নিত করেছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০ (ক) ধারায় একটি মামলা (মামলা নং-২৭) দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১৩ জানুয়ারি) আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মার্চ ২৬, ২০২৫
জানু ৩০, ২০২৫
এপ্রিল ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।