এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলায় পারিবারিক কলহের জেরে মো. জালাল মিয়া (২৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টার দিকে উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জালাল মিয়া মিতিঙ্গাছড়ি পাড়ার মৃত সৈয়দ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম জানান, সোমবার বিকেলে নিজ ঘরের সিলিংয়ের সাথে নিজের ব্যবহৃত মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দেন জালাল। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। মরদেহটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।