এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মানদীতে স্থাপিত অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে সদরপুর উপজেলার আকোটের চর ও নারিকেলবাড়িয়া ইউনিয়ন সংলগ্ন পদ্মানদীর তিনটি ভিন্ন ভিন্ন স্থানে স্থাপিত আড়াআড়ি অবৈধ বাঁধ উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মো. মেহেদী হাসান।
এ সময় আকোটের চর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, নদীর স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করা, মাছের প্রজনন ও চলাচলে বাধা দূর করা এবং আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।