এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার সাভারে শব্দ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এর অংশ হিসেবে বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আরোপ ও ট্রাক জব্দ করা হয়েছে।
এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।
অভিযানকালে মাত্রাতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহার করে শব্দ দূষণের দায়ে ৭টি বিভিন্ন পরিবহনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে, কোনো প্রকার আচ্ছাদন ছাড়াই উন্মুক্তভাবে বালু পরিবহন করে বায়ু দূষণের অভিযোগে তিনটি ট্রাক জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ জানান, "মহাসড়কে পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর এখন থেকে নিয়মিত কঠোর ভূমিকা পালন করবে। আজকের অভিযানটি তারই অংশ। পরিবেশ সুরক্ষায় আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
নভেম্বর ১৮, ২০২৪
জুন ২২, ২০২৬
সেপ্টেম্বর ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।