এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন নারী চোরকে আটক করেছে মেডিকেল কর্মচারীরা।
সূত্রে জানা গেছে, আটক নারীরা দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন সার্ভিস লাইন ও বহির্বিভাগে দাঁড়িয়ে থাকা অসহায় রোগী ও স্বজনদের স্বর্ণের চেইন, মানিব্যাগ ও নগদ অর্থ চুরি করে আসছিল। সুযোগ পেলে তারা রোগীদের ভিড়ের মধ্যে হাত সাফাই করতো।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে মেডিকেল কর্মচারীরা তাদের সন্দেহ জনক চলাফেরার কারণে নজরদারি শুরু করেন। পরে সৌন্দর্যজনক ও ভিডিও প্রমাণের মাধ্যমে হাতেনাতে ধরে ফেলেন।
বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয় এবং বর্তমানে তিন নারীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা কক্ষে আটকে রাখা হয়েছে।
এদিকে, ঘটনাটি জানাজানি হলে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা আটক চোরদের দেখতে ভিড় জমায়।
স্থানীয়রা জানান, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। মেডিকেল কর্মচারীদের সতর্কতা ও তৎপরতার ফলেই আজ তিন নারীকে হাতে-নাতে আটক করা সম্ভব হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।