এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফরিদপুর জেলা শাখার কোষাধ্যক্ষ বিষ্ণুপদ কর্মকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সোমবার ফরিদপুরের সকল সোনার দোকান বন্ধ রাখা হয়েছে।
বাজুসের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি সুবোধ কুমার দে জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিষ্ণুপদ কর্মকারের আত্মার শান্তি কামনায় আজ সারাদিন শহরের প্রতিটি সোনার দোকান বন্ধ থাকবে। এছাড়া, উপজেলা পর্যায়ে সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত সোনার দোকানগুলো বন্ধ রাখা হবে।
গতকাল রাতে ফরিদপুর শহরের অম্বিকাপুর শ্মশানে বিষ্ণুপদ কর্মকারের শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বিষ্ণুপদ কর্মকার ফরিদপুর স্বর্ণ পট্টিতে অবস্থিত বিষ্ণু জুয়েলার্সের স্বত্বাধিকারী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মার্চ ১১, ২০২৬
সেপ্টেম্বর ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।