এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী ও পাঁচজন মাদকসেবীকে আটক করেছে সদরপুর থানা পুলিশ। শুক্রবার (৩০ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সদরপুর থানা পুলিশ জানায়, মাদক নির্মূলের অংশ হিসেবে উপজেলার বেশ কয়েকটি এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক ব্যবসায়ীসহ মোট ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, “গ্রেপ্তারদের শনিবার (৩১ মে) দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আইন আদালত | ১১ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।