এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-৪ আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লার ভাংগা উপজেলার পুলিয়ার বাসায় মহান বিজয় দিবস উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় আয়োজিত এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা।
কর্মী সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতী জাকারিয়া এবং সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী।
বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। তারা ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
সভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সেপ্টেম্বর ৯, ২০২৪
ডিসেম্বর ২৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।