এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আল্লাহপাকের সন্তুষ্টি লাভ ও দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারের লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ধলাইরচর দরবার শরীফের জামেয়া রাকীবিয়া নূরানী হাফেজিয়া ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার দুইতলা ভবনের প্রথম তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ধলাইরচর দরবার শরীফের গদিনসীন পীর, মুহাদ্দিস মুফতী রাকীবুল হাসান রাকীব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইসলামের মূল আকিদা অনুসারে ইহকাল ও পরকালের মুক্তির পথ দেখাবে এই মাদ্রাসা। সমাজের নৈতিক ও আদর্শিক পরিবর্তনে কুরআন-হাদিসভিত্তিক ইসলামী জীবনব্যবস্থা প্রতিষ্ঠায় এ প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখবে। এখান থেকে দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষাও প্রদান করা হয়।”
উদ্বোধনী দোয়া মাহফিল পরিচালনা করেন ধলাইরচর আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আলী আকবার।
এ সময় মাদ্রাসা পরিচালনা পর্ষদের উপদেষ্টা হাবিবুর রহমান, মিজানুর রহমান বাকীবিল্লাহ, হাবিব কিবলু, ম্যানেজিং কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, সহকারী প্রকৌশলী আল-আমিন হৃদয়, মাওলানা আবু মুসা, মাওলানা আঃ রাজ্জাক, বাবলু, জাহিদুল ইসলাম আঃ কাইয়ুমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।