এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বারবার বিমান দুর্ঘটনার জন্য দায়ী কি গাফিলতি, প্রশিক্ষণের ঘাটতি নাকি নিছক খামখেয়ালিপনা? — এই কঠোর প্রশ্ন তুলে আর কোনো নিরীহ প্রাণ যেন আকাশে না ঝরে, সরকারের কাছে সেই দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী আন্ডারপাস এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ বেশ কয়েকজন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় তাদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মীর সরফত আলী সপু বলেন, "১৯৭৬ সাল থেকে বাংলাদেশে বারবার বিমান দুর্ঘটনা ঘটছে। আমরা সরকারের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানাই, এই দুর্ঘটনার পেছনের কারণগুলো খুঁজে বের করুন এবং নিশ্চিত করুন যেন আর কোনো নিরীহ মানুষের প্রাণ এইভাবে না ঝরে।"
এসময় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। সপু বলেন, "নির্বাচন নিয়ে একটি বিশেষ গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দেশে দ্রুত একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দিলেই ছোটখাটোসহ অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে।"
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, জসিম মোল্লা, বিএনপি নেতা রফিকুল ইসলাম রজন, নুরুজ্জামান শিকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মোড়ল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব শামসুল হকসহ এলাকার স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা।
অক্টোবর ২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।