এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ড এবং লুটপাটের মামলায় গ্রেফতার হয়েছেন চাক্কু মিলন (৩০)। তাকে রবিবার (১১ মে) দুপুরে শহরের লিচুতলা এলাকা থেকে গ্রেফতার করে সদর থানার পুলিশ। তার বিরুদ্ধে দুটি হত্যা, শহরের খালইস্ট এলাকার সাবেক জেলা যুবদল সভাপতি সুলতান আহমেদের মালিকানাধীন 'সবুজ ছায়া' রেস্টুরেন্ট ভাঙচুর ও লুটপাটসহ অন্তত ১৪টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের কৃষিব্যাংক চত্বরে ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালায় চাক্কু মিলন, যা দুইটি হত্যা মামলার সৃষ্টি করে। একইদিন বিকেলে শহরের খালইস্ট এলাকায় 'সবুজ ছায়া' রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনায়ও তিনি অভিযুক্ত হন।
রবিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি (তদন্ত) সজিব দে'র নেতৃত্বে একটি পুলিশ দল লিচুতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মিলন শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকার আক্কাছ মিঝির ছেলে।
ডিসেম্বর ২৯, ২০২৫
অক্টোবর ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ৯ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
ঢাকা | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।