এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে পারিবারিক বিরোধ এবং দুটি রহস্যজনক ঘটনায় মাত্র একদিনের ব্যবধানে তিনটি লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে পড়েছে। নেশার টাকার জন্য বিতণ্ডার জেরে পিতার হাতে পুত্র খুন, এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু এবং রেললাইনে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগরের ষোলঘর জোড়দিঘিরপাড় এলাকায়। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, আব্দুল আহাদ (৩৪) নামে এক মাদকাসক্ত যুবক তার পিতা আবুল হোসেনের (৬৫) কাছে নেশার জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আহাদ ক্ষিপ্ত হয়ে একটি ছুরি নিয়ে তার বাবাকে আক্রমণ করতে উদ্যত হয়। এসময় আত্মরক্ষার্থে পিতা আবুল হোসেন ছেলের কাছ থেকে ছুরিটি কেড়ে নিয়ে পাল্টা আঘাত করলে ঘটনাস্থলেই আহাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত পিতা আবুল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে, কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণপাইকশা গ্রাম থেকে মামুন কাজী (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এই মৃত্যুর পেছনে কী রহস্য লুকিয়ে আছে, তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
এরই মধ্যে সোমবার সকাল সাড়ে আটটার দিকে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘোলঘর আন্ডারপাসের ওপরের রেললাইন থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান আরও জানান, একদিনে উদ্ধার হওয়া এই তিনটি মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিটি ঘটনার তদন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।