এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। কমিটিতে উসাইপ্রু মারমাকে সভাপতি এবং চহ্লাথোয়াই মারমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) খক্ষ্যংঝিরি বাজার প্রাঙ্গণে আয়োজিত এক পরিচিতি সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রুমা উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ও পাইন্দু ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচিংঅং মারমা। সভার উদ্বোধন করেন তংমক পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উঃ ইন্দিগা ভিক্ষু।
উসাইপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র রুমা উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক লুপ্রু মারমা এবং রুমা সদর ইউনিয়ন পরিষদের বিএনপি'র সাবেক সভাপতি ক্যউসিং মারমা। এছাড়াও ঐক্য ফ্রন্টের সভাপতি বাথোয়াইচিং মারমা, সাধারণ সম্পাদক চসিঅং, বিএনপি নেতা মোহাম্মদ বেলাল উদ্দিন ও পিপলু মারমা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি উসাইপ্রু মারমা এবং সভা সঞ্চালনা করেন ঐক্য ফ্রন্টের যুগ্ম সম্পাদক উশৈসিং মার্মা। রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা সহ এলাকার বিভিন্ন পাড়ার প্রধান, কারবারী এবং স্থানীয় নারী-পুরুষেরা এই সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
ফেব্রু ১, ২০২৬
আগস্ট ৩১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।