এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর বাজার বণিক কল্যাণ সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ, দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ আক্তারুজ্জামান বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব বিশ্বাসসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ মিজানুর রহমান কাবুল।
শপথ গ্রহণের আগে অতিথিদের এবং নব-নির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক মোঃ মিজানুর রহমান কাবুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। বিশেষ অতিথি ছিলেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান, সমাজসেবক মোঃ জিয়াউল হক বাচ্চু, মহম্মদপুর প্রেসক্লাব সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ খসরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহীনুর আক্তার বলেন, “নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারুণ্যনির্ভর এই কমিটি গঠিত হয়েছে। এই কমিটির মাধ্যমে মহম্মদপুর বাজারকে মডেল বাজারে রূপান্তরে সবধরনের সহায়তা প্রদান করা হবে।” তিনি নব-নির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
জুলাই ১, ২০২৪
ফেব্রু ১৪, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।