এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাতের আঁধারে তালা ভেঙে ঘরে ঢুকে লুটপাট— নোয়াখালীর বেগমগঞ্জে এমনই এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। উপজেলার শরীফপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামে স্বপন ডাক্তারের বাড়িতে সংঘটিত হয় এ ঘটনা।
বাড়ির মালিক ডা. লিটন জানান, অসুস্থ স্ত্রীর চিকিৎসায় ব্যস্ত থাকাকালে সুযোগ নেয় একদল ডাকাত। তারা বাড়ির মেইন গেট ও দরজার তালা ভেঙে ঘরে ঢুকে স্টিলের আলমারির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার, নগদ ৪৫ হাজার টাকা এবং মূল্যবান আসবাবপত্র লুট করে নেয়।
এ ঘটনায় শুধু ওই পরিবারের সদস্যরাই নয়, আশপাশের সংখ্যালঘু পরিবারগুলোও আতঙ্কিত হয়ে পড়েছে। ভীত সন্ত্রস্ত পরিবেশে রাত কাটাচ্ছেন তারা।
বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ডা. লিটন। থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে— অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ।
এপ্রিল ১১, ২০২৫
নভেম্বর ২৩, ২০২৫
আগস্ট ১৩, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।