এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা-আরিচা মহাসড়কের যানজট নিরসন, ফুটপাত দখল ও আবর্জনা মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে সাভার নাগরিক ফোরাম। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে মহাসড়কের রাজ্জাক প্লাজার সামনে এই কর্মসূচি পালন করা হয়।
বক্তারা অভিযোগ করেন, সাভারের মহাসড়ক ও ফুটপাত দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের কবলে পড়ে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যানজটের কারণে সাধারণ মানুষ প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
মানববন্ধনে জামায়াতে ইসলামী ঢাকা জেলার সেক্রেটারি অধ্যক্ষ আফজাল হোসাইন বলেন, "শুধু যানজটই নয়, ফুটপাতও দখল হয়ে যাচ্ছে। তাই দ্রুত দখলদার উচ্ছেদ এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।"
জেলা জামায়াতের রাজনীতি বিষয়ক সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার বলেন, "ফুটপাত দখলমুক্ত ও মহাসড়কের পাশে ময়লা ফেলা বন্ধ করতে হবে। আমরা আধুনিক, পরিচ্ছন্ন সাভার গড়তে চাই।"
সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবদুর রহমান বলেন, "মানুষের অধিকার রক্ষায় আমরা রাজনীতি করি। তাই নাগরিক স্বার্থেই সাভারকে দখলমুক্ত, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করতে হবে।"
সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও ব্যবসায়ী নেতা ওবায়দুর রহমান অভি বলেন, "সাভারে ময়লা ফেলার কোনো নির্দিষ্ট স্থান নেই। ঢাকার আবর্জনাও এখানে ফেলা হয়। আবার রাস্তার দুই পাশে হকার বসিয়ে নিয়মিত চাঁদা আদায় করছে একটি চক্র। এতে যানবাহন পার্কিং বা পথচারীর চলাচলের জায়গা নেই। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।"
সাভার নাগরিক ফোরামের সভাপতি ও স্থানীয় দৈনিক ‘ফুলকি’র সম্পাদক নাজমুস সাকিব বলেন, "ফুটপাত শুধু হকাররা নয়, হোটেলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও দখল করে রেখেছে। দুর্গন্ধে পথচারীদের ভোগান্তি চরমে। এসব সমস্যা সমাধান এখন সাভারবাসীর ন্যায্য দাবি।"
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নাগরিক ফোরামের সহ-সভাপতি জয়নাল আবেদিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সরকার।
মানববন্ধন শেষে শহরের রেডিও কলোনী ইউটার্ন, শহীদ আল আমিন চত্বর, পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া এলাকাসহ বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
সেপ্টেম্বর ১২, ২০২৫
আগস্ট ৮, ২০২৫
জুলাই ৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৪ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৪ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।