এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা রবিবার (৭ ডিসেম্বর) উদ্যাপন করছে মাগুরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে তুমুল সংগ্রাম, সুপরিকল্পিত গেরিলা আক্রমণ এবং অসীম সাহসিকতার মধ্য দিয়ে পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার–আলবদরদের হাত থেকে মুক্ত হয় মাগুরা।
মুক্তিযুদ্ধের সময় মাগুরা অঞ্চলে পাকিস্তানি সৈন্যদের উচ্ছেদে সংগঠিত প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দেয় তৎকালীন মাগুরা মহকুমার সর্বদলীয় সংগ্রাম পরিষদ। মুক্তিবাহিনীর প্রতিটি ইউনিট কৌশলগতভাবে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ক্যাম্পে হামলা চালিয়ে হানাদারদের দুর্বল করে তোলে।
শ্রীপুরের আকবর হোসেন মিয়ার নেতৃত্বাধীন শ্রীপুর বাহিনী, মহম্মদপুরের ইয়াকুব বাহিনী, মহম্মদপুর–ফরিদপুর অঞ্চলের মাশরুরুল হক সিদ্দিকী কমল বাহিনী, মাগুরা শহরের খন্দকার মাজেদ বাহিনী এবং লিয়াকত হোসেনের নেতৃত্বাধীন বাহিনী—সবাই সম্মিলিতভাবে পাক সেনা ও স্থানীয় সহযোগী বাহিনীর বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলে।
গেরিলা বাহিনীর ধারাবাহিক আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিল পাক বাহিনী। ৬ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী নিজনান্দুয়ালীসহ বিভিন্ন পাকিস্তানি ক্যাম্পে একযোগে আক্রমণ চালায়। আতঙ্কে সেদিন রাতেই পাক সেনারা মাগুরা শহর ত্যাগ করতে বাধ্য হয়।
এরপর ৭ ডিসেম্বর বিজয়ের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাগুরা জেলা। মুক্তিকামী মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দ-উচ্ছ্বাসে শহরজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। পরে আনুষ্ঠানিকভাবে মাগুরাকে পাক হানাদারমুক্ত ঘোষণা করা হয়।
গৌরবের এই দিনটি প্রতিবছর মাগুরাবাসী স্মরণ করে গভীর শ্রদ্ধা ও দেশপ্রেমে।
জুলাই ৫, ২০২৫
ফেব্রু ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।