এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাইয়ে মারমা জনগোষ্ঠীর প্রাচীন ও ঐতিহ্যবাহী রীতি মেনে মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো সাইমং মারমা ও মাচিং মারমার শুভ বিবাহ—যা স্থানীয় মারমা ভাষায় ‘মেয়াপোয়ে’ নামে পরিচিত।
কাপ্তাইয়ের বড়ইছড়ি মারমা পাড়ার স্বর্গীয় চিংসানু মারমার পুত্র সাইমং মারমা ও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার নোয়াপাড়া–কালাপানি এলাকার চিংসাঅং মারমার কন্যা মাচিং মারমার এই পবিত্র বন্ধনে আবদ্ধ হন।
দিনভর অনুষ্ঠিত এই আনন্দঘন উৎসবে হিন্দু, মুসলিম ও পাহাড়ি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় অংশ নেন। প্রায় দেড় হাজারেরও বেশি অতিথির উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
বিবাহের দিন বর ও কনের বাড়িতে ছিল উৎসবের বিশেষ আমেজ। মারমা রীতিনীতি অনুযায়ী ভোরে বিন্নি চালের ভাত খাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ভান্তেদের (বৌদ্ধ ভিক্ষু) মাধ্যমে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
মারমা সমাজের গুরুত্বপূর্ণ সামাজিক রীতি ‘চুং-মাং-লে’ বা ‘গংউ নাইট’ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যা বিবাহের পূর্বশর্ত হিসেবে পালিত হয়ে থাকে। এই রীতির মাধ্যমে নবদম্পতি সমাজে একসঙ্গে বসবাস ও পরিবার গঠনের অধিকার লাভ করেন।
নবদম্পতি সাইমং মারমা ও মাচিং মারমা একে অপরের হাত ধরে নতুন জীবনের পথচলা শুরু করেন। অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের সারাজীবনের শান্তি, সুখ, সমৃদ্ধি ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য আন্তরিক শুভকামনা জানান।
কাপ্তাইবাসীর পক্ষ থেকেও নবদম্পতির প্রতি রইল অগাধ ভালোবাসা, সম্মান ও সৌহার্দ্যের শুভেচ্ছা।
ফেব্রু ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।