এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে রবি ঘোষ (৬৫) নামে এক কুখ্যাত মাদক সম্রাটকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
এর আগে শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার নোয়াপাড়া নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবি ঘোষকে গ্রেফতার করে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, “মাদকসহ আটককৃত রবি ঘোষের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।”
আটককৃত রবি ঘোষকে শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।