এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তপ্ত রোদে পুড়ছে ফসলের মাঠ। হাঁসফাঁস অবস্থা প্রাণিকূলে। এ অবস্থায় ফরিদপুরের সালথা উপজেলায় সালাতুল ইসতিসকার বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লার রহমতের বৃষ্টির জন্য বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠের মধ্যে এ নামাজ আদায় করা হয়। নামাজে উপজেলার দুইশতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টিবর্ষণের জন্য মোনাজাত করা হয়।
বিশেষ এই নামাজ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম।
বিশেষ নামাজের মোনাজাত পরিচালনাকারী মুফতি রবিউল ইসলাম বলেন, ‘খরা বা দাবদাহের অবস্থা থেকে নিস্কৃতি পেতে আল্লাহ তা'আলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইসতিসকার নামাজ বলে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।