এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় বন্ধকীয় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলার ঘটনায় বসতঘরের দুটি ঘর ভাঙচুর করা হয়েছে। এ সময় হামলায় অন্তত চারজন নারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে সালথা উপজেলার কাগদী জুগিকান্দা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত নারীরা হলেন কাগদী জুগিকান্দা গ্রামের সৈয়দ আলীর স্ত্রী সীমা বেগম (২৭), ইউসুফ খার স্ত্রী নবীরন (৫০), সাহেব আলীর স্ত্রী নাজমা বেগম (৪০) এবং ভুট্টো খা (মিলন)-এর স্ত্রী বিপাশা বেগম (৩০)। আহতদের মধ্যে কয়েকজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, প্রায় চার বছর আগে একই গ্রামের আশরাফ আলী এক লাখ ৬০ হাজার টাকার বিনিময়ে হুমায়ুন ও হাফিজুর রহমানের কাছে ৯ কাঠা জমি বন্ধক রাখেন। নির্ধারিত সময় পার হলেও বন্ধকী অর্থ পরিশোধ না করে উল্টো জমির দখল নেওয়ার চেষ্টা চালানো হয়। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসা হলেও সেই সিদ্ধান্ত অমান্য করে কয়েকদিন আগে জমিতে চাষাবাদ শুরু করেন অভিযুক্ত পক্ষ।
এরই জের ধরে মঙ্গলবার ভোরে পরিবারের পুরুষ সদস্যরা কৃষিকাজে মাঠে গেলে একই গ্রামের ইসরাইল মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর (৪৫), জলিল সরদারের ছেলে আজিজুর সরদার (৩৮), হোসেন সরদারের ছেলে হিমায়েত সরদার (৫০), সোনা মিয়া মোল্যার ছেলে রাজিব মোল্যা (২৫), হোসেন সরদারের ছেলে বিলায়েত সরদার (৪০), আলম খার ছেলে রুস্তুম খা (৫৫) ও তার ছেলে দিদার (৩০) সংঘবদ্ধভাবে বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে নারীদের মারধর করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে বলে জানান ভুক্তভোগীরা।
এ ঘটনায় আহত সীমা বেগমের স্বামী সৈয়দ আলী বাদী হয়ে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত রাজিব মোল্যা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি হামলা বা ভাঙচুরের সঙ্গে জড়িত নই। বরং উত্তেজিত লোকজনকে শান্ত করার চেষ্টা করেছি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এপ্রিল ১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।