এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পিরোজপুরের নাজিরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা অটো রিকশা-অটো টেম্পু মালিক ও শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় চৌঠাইমহল বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইউনিয়নের সভাপতি শেখ মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মো. আসলাম মোল্লার সঞ্চালনায়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান দুলাল। তিনি বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতেই আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য। শ্রমিকদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাচান খান, যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান এবং অটো রিকশা-টেম্পু মালিক ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইসরাফিল হাওলাদার।
অনুষ্ঠানে ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিপুলসংখ্যক শ্রমিক সদস্য উপস্থিত ছিলেন।
অক্টোবর ২৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৫ আগস্ট, ২০২৬
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।