উত্তরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
১ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৫ পিএম
শেয়ার করুন:
উত্তরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ঢাকা-১৮ আসনের উত্তরা ১২নং সেক্টর পার্ক প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক এবং গত উপনির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকতার হোসেন, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি; আলী আকবর আলী, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি ও সাবেক কাউন্সিলর, ডিএনসিসি; আব্দুস সালাম সরকার, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি; রফিকুল ইসলাম খান, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি; মো. জামির হোসেন, সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল; এবং মেজবাহ উদ্দিন খোকন, আহবায়ক, উত্তরা পশ্চিম থানা বিএনপি।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন তুরাগ থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালাম। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে স্থানীয় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বসাধারণ এবং নেতাকর্মীরা দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।