এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হাল্ট প্রাইজের অন ক্যাম্পাস প্রতিযোগিতা শেষ হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে 'টিম কাগজ ডট কম'। প্রথম রানারআপ হয়েছে 'থ্রি ডট' এবং দ্বিতীয় রানারআপ হয়েছে 'টিম ট্রেইলব্লেজার'।
প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণকারী ১০টি দল হলো-
টিম আউটলায়ার্স, ফিনোভা, সিওইউ ইম্প্যাক্ট ক্যাটালিস্ট, ট্রেইব্লেজার, প্রসপারেক্স, চেকমেট, পাওয়ার পিক্সেল, কাগজ ডট কম, থ্রি ডট, নাইট আউল। অংশগ্রহণকারী দলগুলোর আইডিয়া উপস্থাপন শেষে তিনটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের বাংলাদেশ ন্যাশনাল কমিউনিটি কোঅর্ডিনেটর মো:আবিদ শাহরিয়ার এবং আমিনুল ইসলাম সহ হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রামের উপদেষ্টারা।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এক্সিলারেটিং বাংলাদেশের ন্যাশনাল মেন্টর এবং কোচ তারিফ মোহাম্মদ খান, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আদনান হোসাইন এবং হোসটিং ডট কমের ওয়ার্ড প্রেস কন্ট্রিবিউটর আহমেদ কবির চয়ন।
এসময় অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, 'আপনারা যারা বিচারক হিসেবে এসেছেন এবং দূর দুরান্ত থেকে সমন্বয়কারীরা এসেছেন সবাইকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা এখানে বলছি এসডিজি,বিশ্বের অর্থনীতি,বিশ্বের উৎপাদন, বিশ্বের মার্কেটিং এর কথা, সব বিজনেসকে যদি আমরা টেকসই করতে চাই আমাদের ধারণার দরকার আছে,এসব ধারণা আমাদের অনুজ থেকে পাবো, বলছি ভূমি এবং সমুদ্রের কথা যেটাকে ব্লু ইকোনোমি বলে থাকি। আমাদের দেশকে, বিশ্বকে শিশুদের জন্য ১৭ টি যে এসডিজি গোলস আছে সেগুলোর মাধ্যমে একটি ভালো ভবিষ্যৎ গড়ে দিতে পারি.আমি বিশেষ করে হাল্ট প্রাইজ ন্যাশনাল টিমকে বাংলাদেশের অর্থনীতি,বাংলাদেশের সমাজনীতি ভালো ভাবে গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।'
এসময় বিচারক আহমেদ কবির চয়ন বলেন, 'আমরা ইতোমধ্যেই বহু অনুরোধ, ব্রিফিং ও মূল্যায়ন সম্পন্ন করেছি এবং বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা ভিন্নধর্মী ধারণাগুলো দেখেই বোঝা যায় যে আজকের সময় ব্যয় একেবারেই বৃথা যায়নি। শিক্ষার্থীদের আমি অনুরোধ করব, একে অপরের সঙ্গে কথা বলো, নেটওয়ার্ক করো ও পরস্পর থেকে শেখার চেষ্টা করো; কেউ আর্থিক মডেলে ভাল, কেউ ব্যবসায়িক ধারায় এই বৈচিত্র্যই আমাদের শক্তি। সার্বিকভাবে সফলতার পথ প্রতিযোগিতা নয়, সহযোগিতা; পরাজয় মেনে নেওয়া ও বিনয়ের সঙ্গে কাজ করা আপনাদেরকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আরও বড় রাউন্ডগুলো দেখতে চাই।'
হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাস ডিরেক্টর আনিকা তাবাসুম সাদিয়া বলেন, 'আমাদের এই টপ থ্রি টিম পরবর্তীতে ন্যাশনাল পর্যায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করবে। এইবারের হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইডিয়া জেনারেশন প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের দিকেও ফোকাস করেছে। ইতিমধ্যে আমাদের কার্যক্রম দেখিয়েছেন এবং আমাদের সামনে আরও কিছু প্রজেক্ট ভিত্তিক কার্যক্রম হবে।'
গত ২৬ অক্টোবর হাল্ট প্রাইজ ২০২৬-এর অন ক্যাম্পাস প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়। প্রাথমিকভাবে ১২০ টি দল রেজিস্ট্রেশন করে। বিভিন্ন ধাপ শেষ করে ২৪ টি দল সেমি ফাইনালে উত্তীর্ণ হয়। সেখান থেকে ১০ টি দল ফাইনালে অংশগ্রহণ করে। ফাইনালে তিন বিজয়ী দলকে ১৫ হাজার টাকা প্রাইজ মানি হিসেবে দেওয়া হয়।
এ ছাড়া অন ক্যাম্পাস রাউন্ডে বিজয়ী দলগুলো পরবর্তীতে রিজিওনাল সামিটে দেশের অন্যান্য অন ক্যাম্পাস বিজয়ীদের সঙ্গে লড়বে। সেখানে বিজয়ী দলটি গ্লোবাল সামিটে অংশগ্রহণের সুযোগ পাবে। গ্লোবাল ফাইনালে চূড়ান্ত বিজয়ী দলের জন্য রয়েছে এক মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজ মানি।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২২ জুন, ২০২৬
কুমিল্লা | ২২ জুন, ২০২৬
জাতীয় | ২২ জুন, ২০২৬
বলিউড | ২২ জুন, ২০২৬
ফুটবল | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।